ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
আলোচনায় বস, নাহলে কঠোর পরিণতি—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 April, 2026, 12:19 PM

আলোচনায় বস, নাহলে কঠোর পরিণতি—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আলোচনায় বস, নাহলে কঠোর পরিণতি—ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন,  ইরানকে অবশ্যই আলোচনায় বসতে হবে, অন্যথায় তারা গুরুতর পরিণতির মুখোমুখি হবে। রক্ষণশীল রেডিও অনুষ্ঠান ‘দ্য জন ফ্রেডেরিকস শো’তে মুঠোফোনে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তারা (ইরান) আলোচনায় বসবে, আর যদি না বসে, তাহলে তারা এমন সমস্যার মুখোমুখি হবে যা আগে কখনো দেখেনি।’

তিনি আরও বলেন, ‘আশা করি তারা একটি ন্যায্য চুক্তিতে পৌঁছাবে এবং নিজেদের দেশ পুনর্গঠন করবে। তবে সেটা করতে গেলে তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না—এমনকি এর কোনো সুযোগও থাকবে না। আমরা তা হতে দিতে পারি না। এটি বিশ্ব ধ্বংসের কারণ হতে পারে, এবং আমরা সেটা হতে দেব না।’

এর আগে ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নাকচ করে দেন।  ব্লুমবার্গকে দেওয়া এক মোবাইল ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটা বাড়ানোর সম্ভাবনা খুবই কম।’ যুদ্ধবিরতিটি মূলত দুই সপ্তাহের জন্য নির্ধারিত ছিল। এটি শুরু হয়েছিল গত ৭ এপ্রিল সন্ধ্যায়।

ট্রাম্প বলেন, খারাপ কোনো চুক্তি করার জন্য আমি তাড়াহুড়া করব না। আমাদের হাতে যথেষ্ট সময় আছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status