ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
এলাকাভিত্তিক বৈষম্য দূর করার ঘোষণা এস এম জাহাঙ্গীরের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 4 February, 2026, 5:36 PM

এলাকাভিত্তিক বৈষম্য দূর করার ঘোষণা এস এম জাহাঙ্গীরের

এলাকাভিত্তিক বৈষম্য দূর করার ঘোষণা এস এম জাহাঙ্গীরের

সেক্টরভিত্তিক উন্নয়ন আর লোকাল এলাকার মধ্যে দীর্ঘদিনের বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। 


০৪ ফেব্রুয়ারী ২০২৬ (বুধবার) সকালে দক্ষিণখান রেললাইনের পাশের দেওয়ান সিটিতে গণসংযোগ কর্মসূচির সূচনায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, উত্তরা সেক্টরভিত্তিক এলাকাগুলোর তুলনায় রেললাইনের পরবর্তী উত্তরখান, দক্ষিণখান ও তুরাগ এলাকা পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। আগামীতে এই পুরো আসনকে সেক্টরের মতো পরিকল্পিত ও আধুনিক আসনে রূপান্তর করা হবে।


এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, এই এলাকার মানুষকে অনেক সময় অবহেলার চোখে দেখা হয়, কেউ কেউ ‘নিম্ন অঞ্চল’ বলেও কটাক্ষ করে। কিন্তু এই এলাকার মানুষ কোনো দিক থেকেই পিছিয়ে নয়। রাষ্ট্রীয় পরিকল্পনা ও রাজনৈতিক সদিচ্ছার অভাবেই তারা কাঙ্ক্ষিত উন্নয়ন পায়নি।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সেক্টর ও লোকাল এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হবে। রেললাইনের দুই পাশের এলাকাকে কার্যকর সড়ক যোগাযোগের মাধ্যমে সংযুক্ত করা হবে, যাতে মানুষ সহজে কর্মস্থল, শিক্ষা ও চিকিৎসা সেবায় পৌঁছাতে পারে।

এলাকার আবাসন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, রাজউকের নীতিমালা মেনে পরিকল্পিত ইমারত নির্মাণ করতে হবে। অপরিকল্পিত ভবন ও অবৈধ স্থাপনার কারণে জলাবদ্ধতা, যানজট ও নাগরিক দুর্ভোগ বাড়ছে। এসব বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হবে। দক্ষিণখানের সড়ক প্রশস্তকরণ ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আশ্বাস দেন তিনি।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। কেউ যেন বিনা অপরাধে হয়রানির শিকার না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের পক্ষে কাজ করতে হবে। নির্বাচিত হলে তিনি পর্যায়ক্রমে এলাকার সমস্যাগুলোকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে সমাধানের উদ্যোগ নেবেন বলে জানান।

তিনি আরও বলেন, বিএনপির রাজনীতিতে অপরাধের কোনো স্থান নেই। আমরা নিজেরা অপরাধের সঙ্গে জড়াবো না, কাউকেও অপরাধমূলক কর্মকাণ্ড করতে দেওয়া হবে না। রাজনীতি হবে মানুষের অধিকার ও উন্নয়নের জন্য।

নারী ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ইতোমধ্যেই নারীদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। এর অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বা ‘ফারমার কাড’ চালু করা হবে, যাতে পরিবারভিত্তিক সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়। নারীদের মর্যাদা, নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষমতায়নে বিএনপি বিশেষ গুরুত্ব দেবে বলেও তিনি জানান।

গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের কথা তুলে ধরে দ্রুত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। এ সময় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status