ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
রাঙামাটিতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত: ভোটাধিকার ও গণভোটের বার্তা প্রচারের আহ্বান
মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 12:29 PM

রাঙামাটিতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত: ভোটাধিকার ও গণভোটের বার্তা প্রচারের আহ্বান

রাঙামাটিতে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত: ভোটাধিকার ও গণভোটের বার্তা প্রচারের আহ্বান

রাঙামাটিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘জেলা ইমাম সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসচেতনতা তৈরি, গণভোটের প্রচার এবং ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটি জেলা কার্যালয় এই সম্মেলনের আয়োজন করে।সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটির স্থানীয় একটি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েকশ ইমাম ও উলামায়ে কেরাম অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল দেশের চাবি আপনার হাতে: গণভোট ২০২৬।ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির উপ-পরিচালক জনাব মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
​জনাব মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাঙামাটি।​মুহাম্মদ তারেক সেকেন্দার, অতিরিক্ত পুলিশ সুপার  রাঙ্গামাটির সদর সার্কেল ।​জনাব মোহাম্মদ শফিকুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন অফিসার।​জনাব মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার (সদর)।

​জনাব আনোয়ার আল হক, সভাপতি, রাঙামাটি প্রেস ক্লাব।সম্মেলনে বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে এবং রাষ্ট্রীয় সংস্কারে সাধারণ মানুষের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমামরা সমাজের পথপ্রদর্শক হিসেবে সাধারণ মানুষকে সঠিক তথ্য দিয়ে সচেতন করতে পারেন। বিশেষ করে আগামী নির্বাচনে ‘গণভোট’ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

​সম্মেলনে উপস্থাপিত প্রচারপত্রে রাষ্ট্র সংস্কারের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে:​একজনের প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর নির্ধারণ।​সংসদীয় উচ্চকক্ষ গঠন ও নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি।​বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা।​রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা।অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, হামদ-নাত এবং বিশিষ্ট আলেমদের আলোচনার পর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার জনাব মো: পেয়ার আহমদ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status