|
গুপ্ত রাজনীতি’ ও জামায়াতের কড়া সমালোচনা করলেন জেলা ছাত্রদল সভাপতি- সাব্বির
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি
|
![]() গুপ্ত রাজনীতি’ ও জামায়াতের কড়া সমালোচনা করলেন জেলা ছাত্রদল সভাপতি- সাব্বির রোববার (২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বাঘাইছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে বাঘাইছড়ি উপজেলা ও পৌর ছাত্রদলের পক্ষ থেকে জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বির এবং তাঁর সফরসঙ্গীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবর্ধনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা মিনি স্টেডিয়াম থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাবুপাড়া এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি–২৯৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং তাঁর পক্ষে জনমত গঠনের আহ্বান জানান। উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি, ফারুক আহাম্মেদ সাব্বির বলেন, একজন আলেম ও একটি দলের আমীর হয়েও জামায়াতের শীর্ষ নেতা শফিকুর রহমান নারীদের নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, ডাকসু ভিপি সাদিক কায়েম বিগত ফ্যাসিস্ট আমলে প্রকাশ্যে রাজনীতি না করে গুপ্তভাবে রাজনীতি করেছেন। তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, “তাদের লুকোচুরি রাজনীতির সংস্কৃতি আজও বন্ধ হয়নি। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার স্বার্থেই ছাত্রদল এসব পাগলামি সহ্য করে যাচ্ছে।” ![]() গুপ্ত রাজনীতি’ ও জামায়াতের কড়া সমালোচনা করলেন জেলা ছাত্রদল সভাপতি- সাব্বির তিনি বলেন, “বিএনপি ও ছাত্রদল বিশ্বাস করে গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশে। ধর্মকে ব্যবহার করে রাজনীতি করার সংস্কৃতির বিরুদ্ধে ছাত্রদল অতীতেও লড়েছে, ভবিষ্যতেও লড়বে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর উদ্দীন রাজু এবং বাঘাইছড়ি পৌর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নিশান ফানান্না। বক্তারা বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য নাহিদুল ইসলাম নাহিদ এবং সঞ্চালনা করেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার। বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা হবে, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালু করা হবে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সার্বভৌমত্ব রক্ষা করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অন্যতম প্রধান লক্ষ্য বলেও তারা উল্লেখ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
