ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
সাতক্ষীরা জেলা প্রশাসনের পদক্ষেপে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 12:07 PM

সাতক্ষীরা জেলা প্রশাসনের পদক্ষেপে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

সাতক্ষীরা জেলা প্রশাসনের পদক্ষেপে ৮ম শ্রেণির স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

সাতক্ষীরায় জেলা প্রশাসকের পদক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল আখড়াখোলা মুকুন্দপুর আলিম মাদ্রাসা ৮ম শ্রেণির এক ছাত্রী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় সরকার (ইউপি) বাল্যবিবাহটি বন্ধ করে প্রশাসনিক ব্যবস্থায় নিষেধাজ্ঞা দেয়।

তথ্য সূত্রে জানা যায়, সাতক্ষীরা জেলার প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা আক্তার এই গোপন এই তথ্যটি জানতে পারেন এবং তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এবিষয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক নাজমুন নাহার তার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরাকে সমন্বয়ক করে একটি টিম ঘটনাস্থলে পাঠিয়ে দেন। 

দুপুরে মেয়ের বাবার বাড়িতে বরপক্ষ আসার আগেই টিম সদস্য সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষাকর্মী বাসিয়ার রহমান, ঐ শিক্ষার্থীর মাদ্রাসা অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ, গ্রামপুলিশ মনিরুজ্জামান, তথ্য উদ্যোক্তা আলমগীর ঘটনা স্থলে পৌঁছে যান। তারা ঘটনার সত্যতা পান এবং বাল্যবিবাহটি প্রতিরোধ ও আইনগত নির্দিষ্ট বয়স পর্যন্ত স্থগিত করেন।

টিম সদস্যরা জানান, জেলার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের কাজিরহাট ছোট কলসি গ্রামের এক যুবকের সাথে ঐ ছাত্রীর পরিবার বাল্যবিবাহ ঠিক করে আনুষ্ঠানিক আয়োজন করে। এতে স্থানীয় ও আত্মীয়স্বজনদের দাওয়াত দেওয়া হয় এবং অনেকেই দাওয়াতে চলে আসেন। ঘটনা স্থলে উপস্থিতিদের দেশের প্রচলিত বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, সরকারি অন্যান্য বাঁধা ও সহায়তা নিষেধ বিশেষ অবগত করা হলে তারা ভূল স্বীকার করেন। এ ভুলের জন্য ক্ষমা চেয়ে ঐ ছাত্রীর মা ফতেমা খাতুন মুচলেকা দেন। 

এক‌ই সময় প্রশাসনিক ব্যবস্থায় এ বাল্যবিবাহের উপর নিষেধাজ্ঞা আরোপ হয়েছে। মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না এক‌ইসাথে তার পড়ালেখা চালিয়ে নেওয়ার শর্ত দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status