ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 3 February, 2026, 10:10 AM

হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন

হাসনাত আব্দুল্লাহর ব্যানারে দুর্বৃত্তদের আগুন

কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত জোটের প্রার্থী এবং এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনি প্রচার ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ জানুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান। 

এদিকে ব্যানার পুড়িয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজের সংলগ্ন সড়কের ওপর টাঙানো হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এছাড়াও একই সময়ে আরও কয়েকটি স্থানে হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন দেয় দুবৃর্ত্তরা।  বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবগত করা হয়েছে। কারা এ কাজ করেছে, তা তদন্ত করা হচ্ছে। যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের নির্বাচনি কয়েকটি ব্যানার পুড়িয়ে দেয়। এ ঘটনায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে আমরা আশঙ্কা করছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বলেন, খাইয়ার এলাকায় হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি ব্যানারে আগুন দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status