|
উত্তাল বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযান, ১৪৫ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা
নতুন সময় ডেস্ক
|
![]() উত্তাল বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযান, ১৪৫ বিচ্ছিন্নতাবাদীকে হত্যা এর আগে কোয়েটাসহ বেলুচিস্তানের ১২টি শহরে অতর্কিত হামলা চালানোর দায় স্বীকার করে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এতে পাক বাহিনীর অন্তত ৮০ জন সদস্য নিহত হয়েছে। নিহতের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীবিরোধী দলের সদস্য রয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিএলএ এক বিবৃতিতে এই দাবি করেছে। বিবৃতিতে বিএলএ দাবি করেছে, তাদের যোদ্ধারা বেলুচিস্তানের একাধিক শহরে সিরিজ হামলা চালিয়েছে। তারা এই অভিযানকে 'অপারেশন হেরোফ ফেজ টু' হিসেবে উল্লেখ করেছে। পাকিস্তানে নিষিদ্ধঘোষিত এই সংগঠনের দাবি, তারা ১২ ঘণ্টাব্যাপী ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী, প্রশাসনিক স্থাপনায় হামলা চালিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিএলএ-র দাবির সত্যতা নিশ্চিত করা হয়েছে। এই অভিযানে নিজেদের সাতজন যোদ্ধা নিহত হয়েছে বলে জানায় সংগঠনটি। অন্যেদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানান, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নিহত ৪৮ জনের মধ্যে ১৭ জন আইনপ্রয়োগকারী বাহিনীর কর্মকর্তা-কর্মী এবং ৩১ জন বেসামরিক ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নেছারাবাদে উচ্চস্বরে সাউন্ডবক্স বাজানোর অপরাধে যুবকের অর্থদন্ড, সাউন্ডবক্স জব্দ
সাতক্ষীরায় ৩ রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা ভেজাল ও অপরিচ্ছন্নতার দায়ে ভোক্তা অধিকারের অভিযান
গাজীপুরে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড
কাউখালী থানার বিশেষ অভিযানে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ ও মদ তৈরির উপকরণ সহ ০২ জন গ্রেফতার
