ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ভুটানের জালে ১২ গোল দিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 31 January, 2026, 3:10 PM

ভুটানের জালে ১২ গোল দিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

ভুটানের জালে ১২ গোল দিয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে ভুটানকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে বাংলাদেশ।

শনিবার (৩১ জানুয়ারি) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বার বার প্রতিপক্ষে বক্সে বল নিয়ে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না বাংলাদেশ।

তবে ম্যাচের চিত্র বদলে যায় ২৭ মিনিটের পর। কর্ণার থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন মামুনি চাকমা। বিরতিতে যাওয়ার আগে আরও ৩ গোল হজম করে ভুটান।

৪২তম মিনিটে ডান থেকে দুর্দান্ত আক্রমণ শাণায় বাংলাদেশ। ক্রস বল বক্সে দলকে দ্বিতীয় গোল এনে দেন তৃষ্ণা রাণী। ১ মিনিট পর ব্যবধান ৩-০ করে মুনকি আক্তার। এরপর অতিরিক্ত সময়ে শেষ দিকে পূজা দাশের দুর্দান্ত ক্রস থেকে নিজেদের দ্বিতীয় গোল তুল নেন মুনকি। এতে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও ভয়ংকর রূপ ধারণ করে বাংলাদেশ। ৫৩ তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন তৃষ্ণা রানী। ৫৯ মিনিটে আবারও বক্সের বাইরে থেকে নিজের পায়ে জাদু দেখান তিনি।

৭৩ মিনিটে ব্যবধান ৭-০ করেন অপি আক্তার। ৮০তম মিনিটে ভুটানের ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মুনকি আক্তার। ৫ মিনিট পর আবারও গোল পায় অপি। এতে ব্যবধান দাঁড়ায় ৯-০ তে।

তবু থামেনি বাংলাদেশের গোল উৎসব। অতিরিক্ত সময়ে আরও ২ গোল হজম করতে হয়েছে ভুটানকে। (৯০+২) মিনিটে ব্যবধান ১০ শূন্য করেন মুনকি আক্তার। আর দলেরে শেষ গোলটা করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status