ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে তিতাসের অভিযানে চুনা কারখানা সহ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 11:52 AM

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে চুনা কারখানা সহ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

সোনারগাঁয়ে তিতাসের অভিযানে চুনা কারখানা সহ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ টি চুনা কারখানা ও ৫০০ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২৭) জানুয়ারি সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে সোনারগাঁও পৌরসভার ইছাপাড়া,খাগুটিয়া ও মোগরাপাড়া দলদার এলাকায় সহ ৪ টি স্পটে তল্লাশি চালানো হয়।

এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও সোনারগাঁও জোনের ম্যানেজার শফিউল আওয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন। 

অভিযান চলাকালীন সময় ইছাপাড়া, খাগুটিয়া ও দলদার এলাকায় ৩ টি চুনা কারখানার ভাট্রি সাজানো অবস্থায় পাওয়া গেলে ভাট্রিগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয় ও ৫০০ টি আবাসিক চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালীন সময় ২ ইঞ্চি এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের বিপুল পরিমাণ অবৈধ পাইপ জব্দ করা হয়।

প্রতিটি স্পটের অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট কিলিং ক্যাপিং করা হয়। অভিযানের সময় কারখানার মালিকদের উপস্থিত না পাওয়ায় কোনো জেল বা জরিমানা করা সম্ভব হয়নি।

এ সময় তিতাস কতৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status