|
চাঁপাইনবাবগঞ্জে লুন্ঠিত অস্ত্র জামায়াতের কাছেই আছে হারুনুর রশিদ
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে লুন্ঠিত অস্ত্র জামায়াতের কাছেই আছে হারুনুর রশিদ তিনি বলেন, জামায়াতের শক্তির একটি বড় উৎস হচ্ছে লুন্ঠিত এই অস্ত্র। এখন পর্যন্ত সেইসব লুন্ঠিত অস্ত্র আইন শৃংখলা বাহিনী উদ্ধার করতে পারেনি। যা চাঁপাইনবাবগঞ্জের জামায়াত-শিবির কর্মীরা ৫ আগস্টের দিন সন্ধ্যা থেকে এসপি অফিস ঘেরাও করে রেখে রাত ২টার পর অস্ত্রাগার লূট করেছে। এই সমস্ত অস্ত্র জামায়াত-শিবিরের কাছেই আছে। এাঁ ভোটের মাঠে ব্যবহৃত হতে পারে বলে তিনি শংকা প্রকাশ করেছেন। এ সময় বিএনপি প্রার্থী হারুন বলেন, পুলিশ যদি নিরাপরাধ নিরীহ কোনো মানুষকে অন্যায়ভাবে হয়রারি করে তাহলে থানা ঘেরাও করা হবে। কোনো হুমকি ধামকিতে আপনারা কান দিবেন না। কারণ বাংলাদেশের মানুষ রাজাকারদেরকে জীবনেও মেনে নিবে না, ভোটও দিবে না। সুতরাং সাধারন মানুষকে হয়রানী না করে অস্ত্র উদ্ধারে তৎপর হতে প্রশাসনকে অনুরোধ করেন তিনি। তিনি আরো বলেন, গত ৫ আগস্টের পর চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা চাঁদাবাজি করেছে এমন কোনো অভিযোগ নাই। কারণ তারেক রহমান এমন চাঁদাবাজদের অনেক আগেই দল থেকে বহিস্কার করেছেন। আর বহিস্কৃতরাই চাঁদাবাজি বজায় রাখতে জামায়াতে ইসলামে যোগ দিয়েছে। জামায়াতে গিয়ে তারা কি সবাই ভালো হয়ে গেছে ? বরং জামায়াত ইসলামীর প্রার্থীরা বিভিন্ন সময় বেফাঁস মন্তব্য করছে। তারা বলছে জিন্দা ওলি দেখতে হলে নাকি ডাক্তার শফিকুর রহমানকে দেখতে হবে। এগুলো মুনাফেকি কথাবার্তা। আর তাই এমন মুনাফেকী কথাবার্তা থেকে বেরিয়ে দেশের কল্যানে ধানের শীষ প্রতিকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর মহল্লায় ধানের শীষের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ### |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
