|
কুড়িগ্রামের রৌমারীতে ধানের শীষের বিশাল জনসভা
লিটন সরকার, রৌমারী
|
![]() কুড়িগ্রামের রৌমারীতে ধানের শীষের বিশাল জনসভা গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন বিএনপি'র আয়োজনে শৌলমারী এম আর হাই স্কুল মাঠে এ বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ২৮ কুড়িগ্রাম-৪ আসনের বিএনপি'র মনোনীত প্রার্থী আলহাজ্ব আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রৌমারী উপজেলা বিএনপি'র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রন্জু, রাজিবপুর উপজেলা বিএনপি'র আহ্বায়ক মোখলেছুর রহমান, রৌমারী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, রৌমারী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মনজুরুল ইসলাম মঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি ইমান আলী, রৌমারী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আনন্দ, রৌমারী উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ রৌমারী উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শিল্পী আক্তার, রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপি'র প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শৌলমারী ইউনিয়ন বিএনপি'র মনিরুজ্জামান এর সভাপতিত্বে শেষে শান্তিপূর্ণভাবে জনসভা সমাপ্ত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
