|
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
আজিজুর রহমান রাজু, ঈদগাঁও কক্সবাজার
|
![]() ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। পবিত্র কুরআন তেলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এরপর শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর ফুসকাওয়াজ প্রদর্শনী উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান, মোঃ মহি উদ্দিন, ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ সিরাজুল হক, ইছাখালী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এমদাদুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথি বিদ্যালয়ের পদ্মা, মেঘনা, যমুনা ও কর্ণফুলী এই চারটি হাউজ ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা আলাপ করেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আসক্তি শিক্ষার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ। খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস তৈরি করে। ![]() ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত এছাড়া শিক্ষকদের অংশগ্রহণে হাড়ি ভাঙা প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু তাহের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল, পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। দিনব্যাপী এই ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ, হাসি-উল্লাস ও আনন্দে পরিণত হয় এক স্মরণীয় উৎসবে। শিক্ষার্থীদের চোখেমুখে ছিল বিজয়ের স্বপ্ন ও উচ্ছ্বাসের ছাপ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
