|
সমাবেশ মঞ্চে তারেক রহমান,ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান
মো মাসুদ রানা, গাজীপুর
|
![]() সমাবেশ মঞ্চে তারেক রহমান,ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান মঙ্গলবার (২৭ জানুয়ারি) গাজীপুর রাজবাড়ী মাঠে নির্বাচনী সমাবেশে আয়োজন করা হয়। সেখানে ময়মনসিংহের সমাবেশ শেষে গাজীপুর এসে রাতে ১১টা ৪০ মিনিটে বিএনপির চেয়ারম্যান মঞ্চে উঠেন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএন পির সভাপতি শওকত হোসেন সরকার। বক্তব্যে তারেক রহমান শিল্প ,আবাসন,নদ-নদী,বিভিন্ন ভাতা সহ নানা উন্নয়নের কথা বলেন ,ধানের শীষে ভোট প্রত্যাশা করেন। তার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে গাজীপুরের ঐতিহ্যবাহী রাজবাড়ি ময়দান। বিশাল আয়তনের এই ময়দানের চারপাশে নেতাকর্মী এবং দলীয় ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। ময়দানের পশ্চিম প্রান্তে নির্মাণ করা হয়েছে সুবিশাল মঞ্চ। মঞ্চের পিছনে স্থাপন করা হয়েছে বিশাল এলইডি স্ক্রিন। পুরো ময়দানকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। লাগানো হয়েছে মাইকসহ সাউন্ড সিস্টেম। দুপুর গড়াতেই বিএনপির নেতাকর্মীরা রাজবাড়ী ময়দানে ভিড় জমিয়েছেন। ![]() সমাবেশ মঞ্চে তারেক রহমান,ধানের শীষে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান তারেক রহমান মঞ্চে ওঠার আগে গাজীপুরে ৫টি আসনের ধানের শীষের নেতারা বক্তব্য রাখেন। নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কাজী সাইদুল আলম বাবুল,ডা: মাজহারুল আলম,ডা: রফিকুল ইসলাম বাচ্চু,সওকত হোসেন সরকার , ফজলুল হক মিলন, এম মঞ্জুরুল করিম রনি , রিয়াজুল হান্নান, হুমায়ুণ কবির,মজিবুর রহমান, সহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্যে প্রার্থীরা নিজেদের মধ্যকার দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সরেজমিনে দেখা গেছে, সমাবেশে আসা নেতাকর্মীদের একটি বড় অংশই ছিলেন মধ্যবয়সী। ঐতিহাসিক এই জনসভাকে সাফল্যমন্ডিত করার জন্য গাজীপুরের প্রতিটি উপজেলা এবং সিটি কর্পোরেশনের প্রতিটি থানা এবং ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সমাবেশে যোগ দেন । জানা যায়, তারেক রহমান এর আগে ২০০৫ সালের ২৯ মার্চ তিনি গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভায় এসেছিলেন। যার ফলে ২০ বছর ৯ মাস ২৮ দিন পর গাজীপুরে দলীয় কর্মসূচিতে এসছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
