|
চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২২ নেতাকর্মী
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপির ২২ নেতাকর্মী এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, রাজশাহী মহানগরীর আমির, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ড. মাওলানা কেরামত আলী নবাগত সদস্যদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। বক্তব্যে ড. কেরামত আলী বলেন, কল্যাণমুখী রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। আর তাই সুশাসন ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার কথা তুলে ধরে জনগণকে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সেফাউল মূলক, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমির সাদিকুল ইসলাম, নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল মান্নানসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
