|
টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
|
![]() টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন মোড়, ডাক পেতে পারে বাংলাদেশ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জন করে, তাহলে তাদের জায়গায় বাংলাদেশকে সুযোগ দেওয়া হতে পারে। আইসিসির এক কর্মকর্তা বলেন, পাকিস্তান না খেললে বাংলাদেশকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে এবং সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করা হবে। এতে আয়োজনে ঝামেলা কম হবে, আর এটিই মূলত বিসিবি চাইছিল। এর আগে, ২৪ জানুয়ারি আইসিসি বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিয়ে নতুন সূচি প্রকাশ করে। একই দিনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দাবি করেন, বাংলাদেশের সঙ্গে আইসিসি অবিচার করেছে। কারণ, বাংলাদেশ চেয়েছিল তাদের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় খেলতে, কিন্তু আইসিসি সেই প্রস্তাবে রাজি হয়নি। এই সিদ্ধান্ত না মানায় শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে যায় বাংলাদেশ। বাংলাদেশ বাদ পড়ার দিনই মহসিন নাকভি বলেন, সরকার নির্দেশ দিলে পাকিস্তান বিশ্বকাপে না-ও খেলতে পারে। এরপর গতকাল দিনভর চলে নানা নাটক। পাকিস্তানের গণমাধ্যম জানায়, তারা হয়তো শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে পারে। পরে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকের ছবি পোস্ট করে নাকভি জানান, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং সব বিকল্প খোলা রাখা হচ্ছে। আগামী শুক্রবার বা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো দল বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে তাদের র্যাঙ্কিংয়ের কাছাকাছি থাকা দলকে সুযোগ দেওয়া হয়। বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তান আছে ৭ নম্বরে আর বাংলাদেশ ৯ নম্বরে। এই কারণে পাকিস্তান সরে গেলে বাংলাদেশের সুযোগ পাওয়ার সম্ভাবনাই বেশি। আগেই বাংলাদেশ নাম প্রত্যাহার করায় ১৪ নম্বরে থাকা স্কটল্যান্ড সুযোগ পেয়েছিল। সব মিলিয়ে, শেষ মুহূর্তে যদি পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে আবার বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে ম্যাচগুলো শ্রীলঙ্কায় হওয়ার কথা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আইসিসি কী সিদ্ধান্ত নেয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
রাজারহাটে ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, এসএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ
