|
ক্রীড়া ও শিক্ষার সেতুবন্ধন: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ফিল সিমন্সের বিশেষ সেমিনার
নতুন সময় প্রতিবেদক
|
![]() ক্রীড়া ও শিক্ষার সেতুবন্ধন: ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ফিল সিমন্সের বিশেষ সেমিনার এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও তরুণ ক্রীড়া অনুরাগীরা বিশ্বমানের ক্রীড়া নেতৃত্ব, পেশাদার অভিজ্ঞতা এবং অনুপ্রেরণামূলক জীবনদর্শন সম্পর্কে জানার এক বিরল সুযোগ পান। বিশ্বখ্যাত এই ক্রীড়া ব্যক্তিত্বের সফর বিশ্ববিদ্যালয়ের জন্য এক গর্বের মুহূর্ত। এ সফরের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়ানুরাগীরা আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত একজন স্পোর্টস লিডারের কাছ থেকে সরাসরি অভিজ্ঞতা বিনিময়ের অনন্য সুযোগ লাভ করেন। দিনব্যাপী এই আয়োজনের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা ও পেশাদার ক্রীড়াচেতনার বিকাশ ঘটানো। সকালে ক্যাম্পাসে পৌঁছানোর পর ফিল সিমন্সকে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সেস বিভাগের উদ্যোগে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং ক্যাম্পাস পরিদর্শনের আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়, যা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে প্রফেসর লুৎফর রহমান হলে আয়োজিত সেমিনার সেশনে ফিল সিমন্স তাঁর দীর্ঘ আন্তর্জাতিক খেলোয়াড়ি ও কোচিং জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। বক্তব্যে তিনি শৃঙ্খলা, দলগত কাজ, মানসিক দৃঢ়তা এবং লক্ষ্যনির্ভর জীবনের গুরুত্বের ওপর আলোকপাত করেন। সেমিনারে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং প্রশ্নোত্তর পর্বে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। সেমিনার শেষে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আয়োজকদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। পরে একটি মিডিয়া ইন্টারঅ্যাকশন সেশনে তরুণদের ক্রীড়া উন্নয়ন, ক্রিকেট সংস্কৃতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে নিজের মতামত তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, এ ধরনের আন্তর্জাতিক মানের ব্যক্তিত্বদের সঙ্গে সরাসরি সংযোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক এবং ডিআইইউ-এর সমন্বিত ও মানবিক শিক্ষা দর্শনকে আরও শক্তিশালী করে। ফিল সিমন্সের এই সফর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্রীড়া শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং বৈশ্বিক সম্পৃক্ততার পথে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
