|
তৃতীয় দিনেও গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতায় শ্রমিক আতঙ্ক তুঙ্গে
নতুন সময় প্রতিনিধি
|
![]() তৃতীয় দিনেও গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতায় শ্রমিক আতঙ্ক তুঙ্গে অসুস্থ শ্রমিকদের মধ্যে মা আওয়ার টাওয়ার ও আলম টাওয়ারে অবস্থিত কারখানার শ্রমিকরাই বেশি আক্রান্ত হয়েছেন। প্রথমে তাদের টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে গুরুতর অসুস্থ শ্রমিকদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শ্রমিকদের অধিকাংশই বমি, শ্বাসকষ্ট, মাথা ঘোরা, বুক ধড়ফড়, দুর্বলতা ও অস্বস্তিজনিত উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। একসঙ্গে বিপুলসংখ্যক রোগী আসায় টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগে কয়েক দফা চাপ সৃষ্টি হয়। ![]() তৃতীয় দিনেও গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতায় শ্রমিক আতঙ্ক তুঙ্গে টঙ্গী সরকারি হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাহিদ ইসলাম বলেন, “আক্রান্ত শ্রমিকদের মধ্যে প্যানিক অ্যাটাক, বমি ও শ্বাসকষ্টের উপসর্গ দেখা যাচ্ছে। বর্তমানে অধিকাংশ শ্রমিক আশঙ্কামুক্ত থাকলেও বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি।” এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” ![]() তৃতীয় দিনেও গার্মেন্টস শ্রমিকদের রহস্যজনক অসুস্থতায় শ্রমিক আতঙ্ক তুঙ্গে ঘটনার পর কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে টানা তিন দিনের একই ধরনের ঘটনায় শ্রমিকদের মধ্যে এখনও ভয় ও আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অসুস্থতার প্রকৃত কারণ নির্ধারণ, স্বাস্থ্যঝুঁকি দূরীকরণ এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
