|
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সিএনজিতে আগুন, দুই ডাকাত সদস্য আটক
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে সিএনজিতে আগুন, দুই ডাকাত সদস্য আটক বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী এলাকায় মহাসড়কে ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ডাকাতদল (নারায়ণগঞ্জ-থ ১১-৫২২৩) নাম্বারের একটি সিএনজি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৃধাকান্দী এলাকায় বিভিন্ন পথচারীদের কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করা হয়। পরে ডাকাতদের ব্যবহৃত সিএনজি চালিত অটোরিকশায় আগুন ধরিয়ে দেয় উপস্থিত জনতা। সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুণ নেভায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবিন ও ওমর ফারুক ওরফে চাপাতি ফারুক নামে দুই ডাকাতকে আটক করে থানায় নিয়ে যায়। আটক রবিন উপজেলার কাজিরগাঁও গ্রামের জাকির হোসেনের ছেলে এবং ফারুক চেঙ্গাকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে। সোনারগাঁ থানার ওসি মুহিবুল্লাহ জানান, পুলিশ অভিযান চালিয়ে দুই ডাকাতকে আটক করেছে। অন্যদের ধরতে অভিযান চলমান রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
