|
চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্তে ভারতে পাচারকালে ৪ বাংলাদেশী আটক
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জের বকচর সীমান্তে ভারতে পাচারকালে ৪ বাংলাদেশী আটক আটককৃতরা হলেন- জেলার সদর উপজেলার আলাতলী এলাকার বকচর গ্রামের এবাদুল ইসলামের ছেলে পাচারকারী শাহিন, শিবগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকার লাহোলামারী গ্রামের মৃত টুপু আলীর ছেলে মিজানুর রহমান, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার অন্তর্গত ঘোড়ামার এলাকার আসাম কলনীর মৃত বেলায়েত হোসেনের ছেলে শফিকুল ইসলাম মুন্না এবং রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার সরাল এলাকার দূর্গাপুর গ্রামের মৃত মনছুর আলীর ছেলে তারাজুল ইসলাম। অধিনায়ক কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৭টায় ব্যাটালিয়নের অধিনস্ত বকচর বিওপি'র একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার শূন্য রেখা হতে ২ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার সদর উপজেলার চরআলাতলী ইউনিয়নের বকচর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মানব পাচারকারী শাহিন সহ মিজানুর, মুন্না এবং তারাজুলকে আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা শাহিনের সহায়তায় রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতের চেন্নাই প্রদেশে যাবার পরিকল্পনা করছিল বলে জানায়। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
