ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মনোনয়নপত্র জমা দিতে পারলেন এবি পার্টির মনোনীত প্রার্থী আবদুল্লাহ বাদশা
জাহাঙ্গীর হোসেন, শেরপুর
প্রকাশ: Wednesday, 14 January, 2026, 5:20 PM

মনোনয়নপত্র জমা দিতে পারলেন এবি পার্টির মনোনীত প্রার্থী আবদুল্লাহ বাদশা

মনোনয়নপত্র জমা দিতে পারলেন এবি পার্টির মনোনীত প্রার্থী আবদুল্লাহ বাদশা

অবশেষে মনোনয়নপত্র জমা দিতে পারলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে এবি পার্টি মনোনীত আলোচিত প্রার্থী আব্দুল্লাহ বাদশা।

১৪ জানুয়ারি (বুধবার) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে গত ২৯ ডিসেম্বর মাত্র ৫ মিনিট দেরি করে যাওয়ার কারণে তার মনোনয়নপত্র গ্রহণ করেননি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন। মনোনয়নপত্র জমা দিতে না পেরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কাঁদতে শুরু করে দেন এবি পার্টি মনোনীত সেই প্রার্থী।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। পরে হাইকোর্টে রিট করে বুধবার বৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন আবদুল্লাহ বাদশা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status