ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বাগমারায় মাদ্রাসা পর্যায়ে মোরশেদুল আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 January, 2026, 6:51 PM

বাগমারায় মাদ্রাসা পর্যায়ে মোরশেদুল আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

বাগমারায় মাদ্রাসা পর্যায়ে মোরশেদুল আলম শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

রাজশাহীর বাগমারা উপজেলায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন মোরশেদুল আলম। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে  আনুষ্ঠানিকভাবে উপজেলা পর্যায়ে তাঁকে ২০২৬ সালের জন্য ‘শ্রেষ্ঠ শিক্ষক (মাদ্রাসা পর্যায়)’ হিসেবে ঘোষণা করা হয়।

মোরশেদুল আলম যাত্রাগাছি ফাজিল মাদরাসায় সহকারী অধ্যাপক (আরবি) হিসেবে কর্মরত রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে আরবি শিক্ষাদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাঠদান পদ্ধতিতে সহজবোধ্য ব্যাখ্যা, নিয়মিত মূল্যায়ন এবং শিক্ষার্থীবান্ধব আচরণের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

বিশেষ করে দুর্বল ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি তাঁর আন্তরিক দৃষ্টি এবং আলাদা যত্ন প্রশংসিত হয়েছে। উদ্ভাবনী শিক্ষণ কৌশল ও পাঠপরিকল্পনার মাধ্যমে তিনি একজন আদর্শ মাদ্রাসা শিক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছেন।

উপজেলা শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও গুণগত শিক্ষা বিস্তারে মো: মোরশেদুল আলমের অবদান উল্লেখযোগ্য। তাঁর এই স্বীকৃতি মাদ্রাসা শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনীত হওয়ায় মোরশেদুল আলম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও তিনি মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আরও আন্তরিকভাবে কাজ করে যাবেন।

এ অর্জনে বাগমারা উপজেলার শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা সংশ্লিষ্ট মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status