|
বাগমারায় নির্বাচন ও গণভোট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় নির্বাচন ও গণভোট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলাম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় নির্বাচন প্রক্রিয়ায় নাগরিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। এ জন্য ভোটারদের সচেতন ও দায়িত্বশীল অংশগ্রহণ অপরিহার্য। নির্বাচনী আচরণবিধি মেনে চলা, আইনগত কাঠামো সম্পর্কে ধারণা রাখা এবং সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনায় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সংশ্লিষ্ট আইন, নাগরিকদের দায়িত্ব ও করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একই সঙ্গে ভোটাধিকার প্রয়োগে গণভোটের গুরুত্ব এবং গণতন্ত্র শক্তিশালী করতে জনসম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মনসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
