ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের, বিশ্বকাপের আগেই অণ্ডকোষে অস্ত্রোপচার ছিটকে দিল নক্ষত্র ব্যাটারকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 January, 2026, 4:46 PM

মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের, বিশ্বকাপের আগেই অণ্ডকোষে অস্ত্রোপচার ছিটকে দিল নক্ষত্র ব্যাটারকে

মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের, বিশ্বকাপের আগেই অণ্ডকোষে অস্ত্রোপচার ছিটকে দিল নক্ষত্র ব্যাটারকে

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত-শ্রীলঙ্কায় যৌথ ভাবে অনুষ্ঠিত হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। আইসিসি-র শো-পিস ইভেন্টের দশম সংস্করণ শুরু হতে আর ঠিক ২৯ দিন বাকি। আর তার আগেই অপ্রত্যাশিত ধাক্কায় মাথায় আকাশ ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার! যে খবরের জন্য প্রস্তুত ছিলেন না কেউই!

দলের নক্ষত্র ব্যাটার তিলক ভার্মাকে নিয়ে এল বিরাট আপডেট। মুম্বই ইন্ডিয়ান্সের মারকুটে স্টার 'টেস্টিকুলার টর্শন' সার্জারি (অণ্ডকোষের মোচড়ের জন্য অস্ত্রোপচার) করিয়েছেন। ঠিক এই কারণেই আগামী কয়েক সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। তিলকের অস্ত্রোপচার সফল হয়েছে এবং এখন তিনি সুস্থ।

টেস্টিকুলার টর্শন এমন এক জরুরি অবস্থা যেখানে শুক্রাণু কর্ড (spermatic cord) মোচড় খেয়ে অণ্ডকোষে রক্ত সরবরাহ বন্ধ করে দেয়। ফলে হঠাৎ তীব্র ব্যথা অনুভব হয়। সঙ্গে ফোলা ভাব এবং বমি-বমি ভাব থাকে। অণ্ডকোষের স্থায়ী ক্ষতি রোধ করতে কয়েক ঘণ্টার মধ্যে জরুরি অস্ত্রোপচার অত্যন্ত জরুরি হয়ে পড়ে। অন্যথায় স্থায়ী বন্ধ্যাত্ব বা অণ্ডকোষ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
  
২৩ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটার, বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদের হয়ে খেলার সময়, রাজকোটে থাকাকালীন অণ্ডকোষের তীব্র ব্যথায় আক্রান্ত হয়েছিলেন। তাৎক্ষণিকভাবে এক স্থানীয় হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে স্ক্যানে তাঁর টেস্টিকুলার টর্শন ধরা পড়ে এবং ডাক্তাররা অবিলম্বে অস্ত্রোপচারের পরামর্শ দেন।
মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের, বিশ্বকাপের আগেই অণ্ডকোষে অস্ত্রোপচার ছিটকে দিল নক্ষত্র ব্যাটারকে

মাথায় আকাশ ভেঙে পড়ল ভারতের, বিশ্বকাপের আগেই অণ্ডকোষে অস্ত্রোপচার ছিটকে দিল নক্ষত্র ব্যাটারকে

  
ভারত-নিউ জিল্যান্ডের তিন ম্যাচের ওডিআই সিরিজের পরেই ২১ জানুয়ারি থেকে দুই দেশ টি-টোয়েন্টিআই সিরিজ খেলবে। যা ঘরের মাঠে বিশ্বকাপের খেতাব ধরে রাখার অভিযান শুরুর আগে সিরিজ শেষ হবে। তবে তিলকের চোট দলের প্রস্তুতিতে নিশ্চিন্তে ঘেঁটে দিয়েছে। কারণ আগামী কয়েক সপ্তাহের তিলককে মাঠের বাইরে থাকতে হবে। 
  
তিলকের এখন তিন থেকে চার সপ্তাহ খেলার বাইরে থাকার সম্ভাবনা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো টি-টোয়েন্টিআই সিরিজে তাঁকে পাবেন না সূর্যকুমার যাদবরা। বিশ্বকাপ প্রস্তুতির প্রাথমিক পর্বেও তিলকের উপস্থিতি নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। বিশ্বকাপের আগে তিলকের এই চোট ভারতের জন্য বিরাট ধাক্কা। 
  
তিলক গত এক বছর ধরে টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অঙ্গ। তিনি ২০২৫ সালের এশিয়া কাপে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে অপরাজিত ৬৯ রানের একটি ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক হোম সিরিজে তিলক ৪ ইনিংসে ১৮৭ রান করে সর্বাধিক রানশিকারি ছিলেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁর জুতোয় পা দেওয়া যে কোনও কারোর পক্ষেই কঠিন হবে।       
  
টিম ম্যানেজমেন্টে নিউ জিল্যান্ড সিরিজের জন্য তিলকের বদলির নাম ঘোষণা করবে দ্রুত। তবে সূত্রের খবর যে, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়া শুভমন গিলকে তিলকের বদলি হিসেবে বিবেচনা করার সম্ভাবনা কম।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status