|
ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরু ২৯ জানুয়ারি
নতুন সময় ডেস্ক
|
![]() ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরু ২৯ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার চলাচল করবে। নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরো সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইটের সময়সূচি: ঢাকা থেকে ছাড়বে : স্থানীয় সময় রাত ৮টা, করাচি পৌঁছাবে : স্থানীয় সময় রাত ১১টা। করাচি থেকে ছাড়বে : স্থানীয় সময় রাত ১২টা, ঢাকায় পৌঁছাবে : স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিট। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
