ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
বাইরে বন্ধের আন্দোলন, ভেতরে খোলা বসুন্ধরা মোবাইল সিটি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 7 January, 2026, 2:47 PM

বাইরে বন্ধের আন্দোলন, ভেতরে খোলা বসুন্ধরা মোবাইল সিটি

বাইরে বন্ধের আন্দোলন, ভেতরে খোলা বসুন্ধরা মোবাইল সিটি

ঢাকায় আনঅফিসিয়াল মোবাইল ব্যবসায়ী সিন্ডিকেটের ডাকা মানববন্ধন ও ধর্মঘট উপেক্ষা করে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে অফিসিয়াল মোবাইল ব্যবসায়ীরা দোকান খুলে ব্যবসা চালু রেখেছেন। 

বুধবার (৭ জানুয়ারি) সকাল থেকেই দেশের অন্যতম বৃহৎ এই শপিং মলের আন্ডার গ্রাউন্ড মোবাইল ফ্লোরগুলোতে অফিসিয়াল ও সাধারণ ব্যবসায়ীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সের অফিসিয়াল মোবাইল ব্যবসায়ীরা দোকান খুলছে

বসুন্ধরা সিটির শপিং কমপ্লেক্সের অফিসিয়াল মোবাইল ব্যবসায়ীরা দোকান খুলছে


সরেজমিনে দেখা গেছে, বসুন্ধরা সিটির ভেতরে ব্র্যান্ড শোরুম ও অনুমোদিত দোকানগুলো স্বাভাবিক কার্যক্রম চালালেও শপিং কমপ্লেক্সের সামনের সড়কে শত শত মানুষ প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এনইআইআর (NEIR) সিস্টেম বন্ধের দাবিতে আন্দোলন করছে। আন্দোলনকারীরা দোকান বন্ধ রাখার আহ্বান জানালেও তা মানেননি কিছু ব্যবসায়ী।

বসুন্ধরা সিটির এক শোরুম মালিক বলেন, আমরা বৈধভাবে ভ্যাট ও কর পরিশোধ করে এবং বিটিআরসির অনুমোদন নিয়ে ব্যবসা করি। কিছু অবৈধ আমদানিকারক ও লাগেজ পার্টির স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের দোকান বন্ধ রাখতে পারি না। তিনি আরও বলেন, আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রযুক্তিগত এই সংস্কারকে আমরা স্বাগত জানাই।

আনঅফিসিয়াল মোবাইল ব্যবসায়ীর ডাকা মানববন্ধন ও ধর্মঘট

আনঅফিসিয়াল মোবাইল ব্যবসায়ীর ডাকা মানববন্ধন ও ধর্মঘট


ব্যবসায়ীরা জানান, অবৈধ আমদানিকারক ও সিন্ডিকেটের চাপে সাধারণ ব্যবসায়ীরা তাদের রুটি-রুজি বন্ধ রাখবেন না। নিয়মিত ভ্যাট-ট্যাক্স দিয়ে ব্যবসা চালানো ব্যবসায়ীদের স্বার্থেই তারা দোকান খোলা রেখেছেন।

উল্লেখ্য, আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের আন্দোলনের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পুলিশের অভিযানে ৪৬ জনের বেশি হামলাকারীকে আটক করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status