|
ঢাকার বাতাসে অসুস্থ হয়ে হাসপাতালে অর্ণবের স্ত্রী
নতুন সময় ডেস্ক
|
![]() ঢাকার বাতাসে অসুস্থ হয়ে হাসপাতালে অর্ণবের স্ত্রী সম্প্রতি ঢাকার দূষিত বাতাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সুনিধি। গত ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এদিকে, সুনিধির স্বামী গায়ক অর্ণব নিজেও অসুস্থ। এই অবস্থাতেই তিনি তাকে হাসপাতালে নিয়ে গেছেন। রোববার (৪ জানুয়ারি) সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামে অসুস্থতার খবর জানিয়ে সুনিধি লিখেছেন, ‘এই দেশে আমার নিজের কোনো পরিবার নেই। চারদিন আগে ঢাকার দূষণ আমাকে গুরুতর অসুস্থ করে দেয়। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। অর্ণব নিজে অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যায়।’ এই সময়ে হাসপাতালে সুনিধির দেখাশোনা করছেন ঘনিষ্টজন ত্রয়ী ইসলাম। বিষয়টি জানিয়ে গায়িকা লেখেন, ‘ত্রয়ী ইসলাম বোনের মতো আমার পাশে এসে দাঁড়িয়েছে, জরুরি অবস্থা থেকে শুরু করে ভর্তি পর্যন্ত-সবকিছু সে-ই দেখভাল করছে। বন্ধুরাও আমাকে দেখতে এসেছিল। হাসপাতালে শুয়ে শুয়ে ভাবছি যে আমি সত্যিই অনেক ধন্য।’ তবে শঙ্কার কারণ নেই, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন সুনিধি। পোস্টের সবশেষে সবার কাছে প্রার্থনার আবেদন জানিয়ে তিনি লেখেন, ‘ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি, তবে এখনও অনেক সমস্যা রয়েছে। দয়া করে আমাকে তোমাদের প্রার্থনায় রাখো।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
মহালছড়িতে শিক্ষা ও সম্প্রীতির বার্তা দিলো নবাগত জোন অধিনায়ক লে. কর্নেল মোঃ আল-জাবির আসিফ
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
