|
খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়িতে বিএনপির শোকের ছায়া
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() খালেদা জিয়ার মৃত্যুতে খাগড়াছড়িতে বিএনপির শোকের ছায়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। শোক কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাস ভবনে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে কালো পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি শোকের প্রতীক হিসেবে ভবনে কালো ব্যানার টাঙানো হয় এবং আনুষ্ঠানিকভাবে শোক বই খোলা হয়। শোক বইতে আবেগঘন ভাষায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে লিখেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। পরে শোক বইটি সর্বসাধারণ ও নেতাকর্মীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। শোক বইয়ে স্বাক্ষর শেষে তিনি বেগম জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দলের প্রতি তাঁর আত্মত্যাগের কথা স্মরণ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শোক কর্মসূচির মধ্যে রয়েছে— জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, সকল নেতাকর্মীর গায়ে কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়গুলোতে মরহুমা দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন। এছাড়া খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে স্থানীয় স্টেডিয়ামে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং মরহুমার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। জেলা বিএনপির নেতারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনীতিতে অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে। তাঁর আদর্শ ও ত্যাগ আগামী প্রজন্মের রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
