|
খালেদা জিয়া উদারনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশে অমর হয়ে থাকবেন: নওশাদ জমির
নতুন সময় প্রতিনিধি
|
![]() খালেদা জিয়া উদারনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশে অমর হয়ে থাকবেন: নওশাদ জমির তিনি আরও বলেন বাংলাদেশ আজ স্তব্ধ। শোকাহত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু দেশ নেত্রী ছিলেন না। বাংলাদেশের গণতন্ত্রের জন্য তিনি আন্তর্জাতিক মহলে যেভাবে সমাদৃত ছিলেন সারা পৃথিবীর মানুষ বেগম খালেদা জিয়াকে সেভাবে মনে রাখবে। বাংলাদেশে যে কয়েকটা শোকের কালো অধ্যায় আছে দিন আছে আজকের দিনটিও সেররকম। তিনি বলেন সকাল ৬ টার কিছুক্ষণ পরে বেগম খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক ডা. জাহিদ একটি বার্তা পাঠান। সেখানে তিনি বলেন যে দেশ নেত্রী সংকটাপন্ন। তার কিছুক্ষণ পরেই এই ভয়াবহ শোকাবহ সংবাদটি পাই। পঞ্চগড়ের মানুষ সারা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ এই ক্ষণটিকে একটি শোকের ক্ষণ হিসেবে মনে রাখবে। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি অফিসে পবিত্র কোরআন তেওয়াত করা হচ্ছে। একটি শোক বইও খোলা হয়েছে। বিএনপির নেতা কর্মীরা ভীর করছেন সেখানে। এসময় তিনি বলেন খালেদা জিয়া এমন একজন মানুষ ছিলেন যে সৌদি বাদশাহ তার জন্য সমস্ত যোগাযোগের দ্বার উম্মুক্ত করেছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে শেখ মুজিবুর রহমানের নামে পিজি হাসপাতালের নাম পরিবর্তনের কথা উঠলে তিনি বলেছিলেন আমি দেশের জন্য কাজ করতে এসেছি। নাম পরিবর্তন করতে আসিনি। উদারনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি বাংলাদেশে অমর হয়ে থাকবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
