ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 December, 2025, 8:40 PM

পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

পাইকগাছায় উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী'র সভাপতিত্বে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, যানজট নিরসন, সরকারি জমি অবৈধ দখল, মাটি কাটা ও বালু উত্তোলন, ভাতা, তরমুজ ও রবি শস্য উৎপাদন বৃদ্ধি, কৃষকদের প্রণোদনা, জলাবদ্ধতা নিরসন, বেড়িবাঁধ ভাঙন ও সংস্কার, মাদক, চুরি, ডেঙ্গু, জমিবিরোধ, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে নাজুক পরিস্থিতি, মোবাইল কোর্ট, দ্রব্য মূল্য উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, ইভটিজিং, কিশোরদের অনিয়ন্ত্রিত মটরসাইকেল চালানো সহ সামগ্রিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 

এসময় বাংলাদেশ সেনাবাহিনীর পাইকগাছা ক্যাম্প কমান্ডার মেজর কাজী মারুফ উল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন, প্রকৌশলী মো. শাফিন শোয়েব, ওসি গোলাম কিবরিয়া, বীরমুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, ডা. জহিরুল ইসলাম, সরকারি কর্মকর্তা যথাক্রমে বিদ্যুৎ রঞ্জন সাহা, হুমায়ুন কবির, অনাথ কুমার বিশ্বাস, হুমায়ূন কবির, রেশমা আক্তার, ওয়াহিদ মুরাদ, প্রবীর কুমার দত্ত, রাজীব বিশ্বাস, বজলুর রশীদ, আব্দুস সামাদ, মরিউম আক্তার, পল্লী বিদ্যুতের ডিজিএম অঞ্জন কুমার সরকার, রাজু হাওলাদার, লিংকন আলি, দুপ্রক সভাপতি জিএম এম আজাহারুল ইসলাম, প্রভাষক সাইদুর রহমান, সিনি. সহকারী শিক্ষক পঞ্চানন সরকার ও প্রদীপ শীল, রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস ছালাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুলাহ সরদার, জাহাঙ্গীর আলম সানা, শেখ খোরশেদুজ্জামান, পীযুষ কান্তি মন্ডল, আবুল হাশেম, পাইকগাছা প্রেসক্লাবের সেক্রেটারি মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান সহ বিভিন্ন দপ্তর, প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status