ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
টাংগাইল-৩ ঘাটাইল আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে লুৎফর রহমান খান আজাদের মনোনয়নপত্র জমা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 December, 2025, 8:36 PM

টাংগাইল-৩ ঘাটাইল আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে লুৎফর রহমান খান আজাদের মনোনয়নপত্র জমা

টাংগাইল-৩ ঘাটাইল আসনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে লুৎফর রহমান খান আজাদের মনোনয়নপত্র জমা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে টাংগাইল-৩, ঘাটাইল আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা, সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

সোমবার ২৯ ডিসেম্বর বিকাল ৪টায় ঘাটাইল  সহকারী রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাইদ এর নিকট মনোনয়নপত্র জমা দেন। 

এ সময় উপস্থিত ছিলেন টাংগাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হক সেন্টু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা সহ বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ঘাটাইল আসনে ১৪টি ইউনিয়ন ১টি পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ৩লক্ষ ৭২হাজার ৯শত ৩২জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১লক্ষ ৮৪হাজার ৪শত৭১জন। পুরুষ ভোটারের সংখ্যা ১লক্ষ ৮৮হাজার ৪শত ৫৮ জন ভোটার এবং তৃতীয় লিংঙ্গে ৩ জন ভোটার রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status