|
এএএবি-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
|
![]() এএএবি-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবু নাসার উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব প্রকৌশলী আসফিয়া সুলতানা । কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মৌসুমী সরকার রাখী। ১১ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ড. মোহাম্মদ খুরশীদ আলম ও এস এম শাহজাহান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হোসাইন মোহাম্মদ হাই জকী। গবেষণা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. কে এম এ তারেক, সমাজকল্যাণ ও নেটওয়ার্কিং সম্পাদক হিসেবে মোঃ আশিকুর রহমান এবং সংস্কৃতিবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ফাতেমাতুজ জোহরা বৃতি। এছাড়া নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ কামরুজ্জামান ও সজল কান্তি ঘোষ। অস্ট্রেলিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এএএবি) অস্ট্রেলিয়া সরকারের বিভিন্ন বৃত্তির আওতায় সেখানে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে প্রত্যাবর্তনকারী সরকারি ও বেসরকারি পেশাজীবীদের একটি সংগঠন। সংগঠনটি নিয়মিতভাবে জ্ঞান বিনিময়, পেশাগত উন্নয়ন এবং সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা ছয় শতাধিক।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
