ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
আলফাডাঙ্গায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে খুশী জেলে সম্প্রদায়
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Wednesday, 24 December, 2025, 9:18 PM

আলফাডাঙ্গায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে খুশী জেলে সম্প্রদায়

আলফাডাঙ্গায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণে খুশী জেলে সম্প্রদায়

ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৫–২০২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)-এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর ) সকাল ১০টার দিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ১২টি গ্রুপের মাধ্যমে মোট ৬০ জন নিবন্ধিত জেলের মাঝে এ বকনা বাছুর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত নূর মৌসুমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট  উপ-প্রকল্প পরিচালক মোঃ খায়রুল ইসলাম।

উপ-প্রকল্প পরিচালক মোঃ খায়রুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন,জেলেদের জীবনমান উন্নয়ন ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের জন্য বিকল্প কর্মসংস্থান অত্যন্ত জরুরি। বকনা বাছুর পালনের মাধ্যমে জেলেরা স্বাবলম্বী হবে এবং ভবিষ্যতে আর্থিকভাবে লাভবান হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন,সরকার জেলেদের শুধু মাছ ধরার ওপর নির্ভরশীল রাখতে চায় না। বিকল্প আয়ের পথ তৈরি করে জেলেদের জীবনমান উন্নয়নে কাজ করছে। এই উদ্যোগ তারই একটি অংশ।

সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু বলেন,এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন জেলেদের আয় বাড়বে, অন্যদিকে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ,কে,এম রায়হানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইন এবং উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা।

বকনা বাছুর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সুফলভোগী জেলে মোহাম্মদ আলিম ঠাকুর বলেন,আমরা সারাজীবন শুধু মাছ ধরেই চলেছি। এখন গরু পেয়ে মনে হচ্ছে সংসারে নতুন একটা ভরসা এলো।

অপর জেলে মিন্টু শেখ বলেন,নিষেধাজ্ঞার সময় খুব কষ্টে থাকতে হয়। এই গরুটা থাকলে তখন সংসার চালাতে অনেক সুবিধা হবে। আরেক জেলে দীপংকর মালো বলেন,সরকার আমাদের কথা ভেবেছে এটাই সবচেয়ে বড় কথা। গরু পালন করে আয় বাড়াতে পারবো, ইনশাআল্লাহ।

অনুষ্ঠান শেষে বকনা বাছুর গ্রহণ করে জেলেরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে জেলেরা বিকল্প কর্মসংস্থানে যুক্ত হয়ে আর্থিকভাবে স্বাবলম্বী হবেন এবং প্রাকৃতিক জলাশয়ে অতিরিক্ত চাপ কমবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status