ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
নুরকে মন্ত্রিত্বসহ ৪ বিষয়ে বিএনপির সঙ্গে সমঝোতা গণ অধিকার পরিষদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 24 December, 2025, 7:48 PM

নুরকে মন্ত্রিত্বসহ ৪ বিষয়ে বিএনপির সঙ্গে সমঝোতা গণ অধিকার পরিষদের

নুরকে মন্ত্রিত্বসহ ৪ বিষয়ে বিএনপির সঙ্গে সমঝোতা গণ অধিকার পরিষদের

বিএনপি-গণ অধিকার পরিষদের মধ্যে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। আজ বুধবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না।

আর গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে বিএনপির সঙ্গে সমঝোতা হয়েছে। সমঝোতা হলেও ট্রাক প্রতীকেই নির্বাচন করবে গণ অধিকার পরিষদ।
 
তিনি আরো জানান, নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে নুরুল হক নুরকে মন্ত্রিত্ব প্রদানসহ আরো চারটি বিষয়ে আশ্বাস দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। 

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে দুটি আসনের। এ ছাড়া আমাদের দলীয় প্রধান নুরুল হক নুরকে মন্ত্রিত্ব এবং উচ্চকক্ষে একটি আসন এবং সংরক্ষিত একটি নারী আসন দেওয়ার সমঝোতা হয়েছে।’ 

তিনি আরো বলেন, ‘আমরা ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করব। ৩০০ আসনে আমাদের প্রার্থী থাকবেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ আমাদের সব প্রার্থী দলীয় প্রতীক ট্রাক নিয়েই নির্বাচনে অংশগ্রহণ করবেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status