ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 24 December, 2025, 5:56 PM

তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা

তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তা‌রেক রহমানের সঙ্গে বাংলাদেশ যাত্রায় কারা হচ্ছেন সফরসঙ্গী— তা নিয়ে কৌতূহল রয়েছে দলের নেতাকর্মীসহ অনেকের। 

জানা গেছে, বোয়িং ৭৮৭-৬ ড্রিমলাইনার এয়ারবাস দিয়ে পরিচালিত বিজি ২০২ ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানের প‌ক্ষে মোট ৬টি পক্ষে টিকিট কেনা হয়েছে।

সূত্রে জানা গেছে, তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, তারেক রহমানের ব্যক্তিগত সচিব আব্দুর রহমান সা‌নি, দ‌লের প্রেস উইংয়ের সালেহ শিবলী ও জিয়াউর রহমাস ফাউন্ডেশনের কামাল উদ্দীনের জন্য টিকিট কেনা হ‌য়েছে।

আরাফাত রহমান কোকোর দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান চাচার সহযাত্রী হচ্ছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া এ ফ্লাইটের বিজনেস ক্লাসে এ ছয়জনের বাইরে নিজস্ব অর্থে যারা টি‌কে‌ট কিনছেন তাদের মধ্যে রয়েছেন— মাহিদুর রহমান, ম‌ু‌জিবুর রহমান মু‌জিব, খছরুজ্জামান খছরু, না‌সির আহমদ শাহীন, র‌হিম উদ্দীন, আসাদুজ্জামান আহমদ,‌ গোলাম রব্বানী, মঈন উদ্দীন, জুবা‌য়ের বাবু, এম এ সাল‌াম, ডা‌লিয়া লাকু‌রিয়া প্রমুখ। 

এ ফ্লাইটের বিজনেস ক্লাসের ওয়ানও‌য়ে টিকিট ৩ হাজার ৬০০ পাউন্ড বিক্রি হয়েছে। যা বাংলাদেশি টাকায় ৫ লাখ ৯৪ হাজার টাকা। বিজনেস ক্লাসের বাইরে আরও প্রায় ৩৫ জন ইকোনমি ক্লাসের টি‌কে‌ট কেটেছেন।

যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, ফিন্ড, ইটালীর বিএনপি নেতারাসহ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন এ বিমানের ফ্লাইট। এর বাইরেও তারেক রহমানের গৃহকর্মীরাও আছেন। এ মিলিয়ে এর সংখ্যা ৫০ জনের বেশি।

যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ বুধবার ভোরে জানান, ‘আমাদের নেতা উনার (তারেক রহমান) পরিবার ও ব্যক্তিগত স্টাফদের নিয়ে দেশে দেশে। এর বাইরে অনেকেই যার যার ম‌তো যাচ্ছেন টিকিট একই ফ্লাইটে কেটে দেশে ব‌লে শুনেছি। তারেক রহমান সাহেব এয়ার‌পো‌র্টে বিদায় জানা‌তে বার বার নিষেধ করেছেন, তার পর আস‌লে আমার কিছু বলার নেই।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status