|
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন নিলেন রুমিন ফারহানা
আমজাদ হোসেন সরাইল
|
![]() ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন নিলেন রুমিন ফারহানা মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এ মনোনয়ন ঘোষণা দেন। বিএনপির দলীয় মনোনয়ন
প্রত্যাশিরা মনোনয়ন না পাওয়ায় সরাইল ও আশুগঞ্জ বিএনপির অঙ্গ সংগঠনের
নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে । তবে উপজেলা বিএনপির
পদধারী নেতারা কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে নিলেও এদিকে ব্যারিস্টার রুমিন
ফারহানা এ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন। বুধবার সরাইল সহকারী
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে কর্মি ও সমর্থকদের নিয়ে আলী
হোসেন নামের একজন কর্মি মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ![]() ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন নিলেন রুমিন ফারহানা এদিকে জোট প্রার্থীকে মনোনয়ন দেওয়ার
ব্যাপারে সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর বলেন, ব্যাক্তির
চেয়ে দল বড়। দলের সিদ্ধান্তকে আমরা সমর্থন করি এবং মনোনয়নের সিদ্ধান্ত মেনে
নেব। এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডঃ নুরুজ্জামান লস্কর
তপু বলেন, দলের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
