ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 24 December, 2025, 2:25 PM

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সম্পাদক ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার (২৩ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার লতিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফরিদ সরকার দীর্ঘ ১৭ বছর প্রবাসে ছিলেন। ২৪ শে জুলাই আন্দোলনের পর তিনি দেশে ফিরে একটি ইটভাটার ব্যবসায় জড়িত ছিলেন বলে জানিয়েছে পরিবার। পরিবারের সদস্যদের দাবি, প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সম্প্রতি একটি মামলা চলছিল। সেই বিরোধ থেকেই পরিকল্পিতভাবে ফরিদ সরকারকে হত্যা করা হতে পারে বলে তাদের ধারণা।

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা

স্থানীয়রা জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা স্থানীয় আবুল কাশেমের ইটভাটায় ফরিদ সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় মেম্বারের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বড় ভাই মো. ফারুক হোসেন মুমূর্ষ অবস্থায় দেখতে পায়। পড়ে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে জাসাস নেতা ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোহাম্মদ নাছির আহম্মদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status