|
সুদানে ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের লাশ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() সুদানে ড্রোন হামলায় নিহত কুড়িগ্রামের দুই সেনা সদস্যের লাশ সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন আজ ২১ ডিসেম্বর রোববার দুপুরে দুই সেনা সদস্যের লাশের কফিন সামরিক হেলিকপ্টার যোগে জেলার উলিপুর উপজেলার হেলিপ্যাডে নামানো হয়। সেখান থেকে এ্যাম্বুলেন্সে নিহত সেনা মো: মমিনুলের মরদেহ তার গ্রামের বাড়ি উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে এবং সেনা শান্ত মন্ডলকে তার গ্রামের বাড়ি রাজারহাট উপজেলার ছাট মাধাই গ্রামে নিয়ে গিয়ে সামরিক মর্যাদায় দাফন করা হয়। উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর শনিবার দুপুরে সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুগলি লজিস্টিক বেসে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং ৮ জন আহত হয়েছেন। নিহত শান্তিরক্ষীদের মধ্যে সেনা সদস্য মোঃ মমিনুল ইসলাম ও সেনা সদস্য মোঃ শান্ত মন্ডলের বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর ও রাজারহাটের উল্লেখিত গ্রামে। নিহত সেনা মো: মমিনুল ইসলাম ২০০৮ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। তিনি চলতি বছরে মিশনে যোগ দেন। দুই কন্যা সন্তানের জনক তিনি। অপর দিকে নিহত মোঃ শান্ত মন্ডল ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। দুই বছর আগে দিলরুবা আক্তার বৃষ্টির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তার স্ত্রী বৃষ্টি ৫ মাসে অন্তঃসত্ত্বা বলে জানায় তার পরিবার। উভয় সেনা সদস্যের এই অনাকাঙ্খিত মৃত্যুতে তাদের নিজ নিজ এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
