|
ওসমান হাদীর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() ওসমান হাদীর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল এ সময় শহিদ হাদির রাজনৈতিক জ্ঞাণ ও প্রজ্ঞা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মো. লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আমীর আবু জার গিফারী, সাবেক পৌর মেয়র মাওলানা আব্দুল মতিন প্রমুখ। এর আগে সংক্ষিপ্ত আলোচনায় দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে শহীদ ওসমান হাদীর লড়াই করার আদর্শ এবং স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায়-নীতির আদর্শিক পথে চলে সে আদর্শ ধারণ করার আহŸান জানান বক্তারা। এ সময় অন্যান্যের মধ্যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের আহŸায়ক আব্দুল হাদী, ছাত্র জনতা মঞ্চের আহŸায়ক আসাদ, সদর উপজেলা আমির আব্দুল আলিম, পৌর আমির গোলাম রাব্বানী, শিবির শহর শাখার সভাপতি আব্দুল আজিজ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে গায়েবানা জানাজা শেষে তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
