ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে ফুলবাড়ীতে শীতবস্ত্র বিতরণ
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
প্রকাশ: Sunday, 21 December, 2025, 11:15 AM

ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে ফুলবাড়ীতে শীতবস্ত্র বিতরণ

ব্যাংকার্স ক্লাবের উদ্যোগে ফুলবাড়ীতে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ব্যাংকার্স ক্লাব রংপুর। শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মানবিক দায়িত্ববোধ থেকে শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলার খড়িবার বাজার সংলগ্ন এসএস দারুল খয়ির মাদরাসা মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।এ কর্মসূচির আওতায় প্রায় ৩ শতাধিক দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আলি মাহমুদ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক রংপুর এবং সভাপতি, ব্যাংকার্স ক্লাব রংপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ব্যাংকার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক মুস্তফা সাদী সাবেরীন তৌহীদ। এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ব্যাংক এশিয়ার জেলা ম্যানেজার জাহিদুর রহমান, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মোঃ আলি মাহমুদ বলেন,এটি আমাদের একটি ক্ষুদ্র মানবিক প্রয়াস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা সবসময় আনন্দ অনুভব করি। এটি কোনো রাজনৈতিক বা দলীয় কর্মসূচি নয়।”

তিনি আরও বলেন,শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর এ ধরনের কর্মসূচিতে দ্বিগুণ শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা রয়েছে।

কর্মসূচি শেষে উপকারভোগীরা ব্যাংকার্স ক্লাব রংপুরের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহমর্মিতা আরও জোরদার করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status