ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা; শূন্য হাতে ফিরল সেনাবাহিনী ও প্রশাসন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 December, 2025, 3:15 PM

কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা; শূন্য হাতে ফিরল সেনাবাহিনী ও প্রশাসন

কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা; শূন্য হাতে ফিরল সেনাবাহিনী ও প্রশাসন

১৮ ডিসেম্বর, ২০২৫, ​রাঙ্গামাটির কাউখালী উপজেলার পানছড়ি ও ঘিলাছড়ি এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় আয়োজিত মানবিক সহায়তা কর্মসূচি ইউপিডিএফ-এর বাধার মুখে পণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে দুর্গম এলাকার সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য নেওয়া বিপুল পরিমাণ শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করতে না পেরে ফিরে আসতে হয়েছে প্রশাসন ও সেনাবাহিনীকে।
​
​সকাল ৯ ঘটিকায় কাউখালী উপজেলার পানছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালনের কথা ছিল। পানছড়ি উচ্চ বিদ্যালয়, ঘিলাছড়ি এবং তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা ও শিক্ষা সামগ্রী এবং স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য প্রায় ৫০-৬০ হাজার টাকার সামগ্রী নিয়ে যাওয়া হয়।

​তবে স্থানীয় সূত্রে জানা গেছে, আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-এর প্রতিবন্ধকতা ও বাধার কারণে সাধারণ মানুষ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। সংগঠনের পক্ষ থেকে জনসাধারণকে যাতায়াতে বাধা প্রদান করায় পুরো এলাকা জনশূন্য হয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে উপস্থিত সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা নির্ধারিত কর্মসূচি সম্পন্ন করতে না পেরে ফেরত আসতে বাধ্য হন।
​
​
কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা; শূন্য হাতে ফিরল সেনাবাহিনী ও প্রশাসন

কাউখালীতে উন্নয়ন ও সম্প্রীতি প্রকল্পে ইউপিডিএফ-এর বাধা; শূন্য হাতে ফিরল সেনাবাহিনী ও প্রশাসন

স্থানীয়রা অভিযোগ করেন যে, পানছড়ি পাড়া, রাঙ্গীপাড়া এবং উল্টাপাড়া এলাকার জনসাধারণের নিয়মিত যাতায়াত ও রাস্তাঘাটে ইউপিডিএফ কর্তৃক বাধা প্রদানের ফলে দুর্গম এলাকার মানুষ আধুনিকতার ছোঁয়া থেকে পিছিয়ে পড়ছে। উন্নয়নের এই ধারায় বাধা সৃষ্টি করায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
​
​অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছিলেন: ​লেফটেন্যান্ট কর্নেল মোঃ একরামুল রাহাত, পিএসসি, জোন কমান্ডার, রাঙ্গামাটি সদর জোন। ​মেজর মিনহাজুল আবেদীন, রাঙ্গামাটি সদর জোন। কাজী আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, কাউখালী। আব্দুল খালেক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), কাউখালী। ​মোঃ নাজিম উদ্দিন, চেয়ারম্যান, ঘাগড়া ইউনিয়ন পরিষদ। ​এছাড়া পানছড়ি উচ্চ বিদ্যালয় ও তালুকদার পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

​মানবিক কাজে বাধা প্রদানের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের সেবায় এই ধরনের সহায়তা অব্যাহত রাখার কথা থাকলেও, আঞ্চলিক সশস্ত্র সংগঠনের বাধার কারণে তা ব্যাহত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status