ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নাঙ্গলকোটে বিজয় মেলা উদ্বোধন
ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, নাঙ্গলকোট
প্রকাশ: Wednesday, 17 December, 2025, 12:09 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 17 December, 2025, 12:17 PM

নাঙ্গলকোটে বিজয় মেলা উদ্বোধন

নাঙ্গলকোটে বিজয় মেলা উদ্বোধন

মহাহ বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ বিজয় মেলা উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিজয় মেলা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা,নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকারিয়াসহ সকল কর্মকর্তাবৃন্দ। মেলায় পিঠা উৎসব, কুটিরশিল্প, ক্ষুদ্র উদ্যোক্তা, শিক্ষা পরিবারসহ মোট ১০টি স্টল অংশগ্রহণ করে।

নাঙ্গলকোটে বিজয় মেলা উদ্বোধন

নাঙ্গলকোটে বিজয় মেলা উদ্বোধন

সকাল ছয়টায় সূর্যোদয়ের সাথে সাথে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, নাঙ্গলকোট থানাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান।
সকাল সাড়ে ৮টায় উপজেলা মিনি স্টেডিয়ামে আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজ ও প্রদর্শনীর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। 

পরে উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। বিকেলে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status