|
সেনবাগে বিস্ফোরক মামলায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার
মোঃ ইব্রাহিম, সেনবাগ
|
![]() সেনবাগে বিস্ফোরক মামলায় আ.লীগ সভাপতি গ্রেপ্তার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ আগস্টের পটপরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা টিটু নিজ বাড়িতেই থাকতেন। ২০২৫ সালে তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে সেনবাগ থানায় একটি মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে উপজেলার চাঁনপুর হাইস্কুল এলাকায় অভিযান চালায় সেনবাগ থানার পুলিশ। অভিযানে আওয়ামী লীগ নেতা টিটুকে গ্রেপ্তার করা হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাশার বলেন, একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতো সোপর্দ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
