|
কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন আজ সোমবার ১৬ ডিসেম্বর সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পরে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। ![]() কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন এছাড়াও দিনব্যাপী বিজয়মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, দেশ ও জাতির জন্য শান্তি অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা এবং একই সাথে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
