ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 17 December, 2025, 11:05 AM

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

এরপর ভাওয়াল রাজবাড়ী মাঠসংলগ্ন স্বাধীনতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত

পরে একে একে গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status