|
‘আমি অতি সাধারণ একজন মানুষ’
নতুন সময় ডেস্ক
|
![]() ‘আমি অতি সাধারণ একজন মানুষ’ অথচ এতো প্রতিপত্তি আর গ্ল্যামারের মাঝে থেকেও ঈশিতা বরাবরই নিজেকে রেখেছেন প্রচারবিমুখ আর সাধারণ। সম্প্রতি একটি পডকাস্টে ঈশিতা জানান, বিলাসিতা বা আভিজাত্য তাকে কখনো খুব একটা টানেনি। এমনকি মাত্র আট বছর বয়সে তারকাখ্যাতি পাওয়ার পরও তিনি সেটিকে মাথায় চড়তে দেননি। ঈশিতা বলেন, ‘মানুষের মেধা কিংবা বড় বড় অর্জন যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে। ধরুন একজন অভিজ্ঞ ব্রেইন সার্জন যার ৪০ বছরের সাফল্য আছে, তিনি নিজেও অসুস্থ হয়ে স্মৃতিশক্তি হারিয়ে তিন বছরের শিশুর মতো হয়ে যেতে পারেন।’ মেধারই যদি এমন অনিশ্চয়তা থাকে, তবে ধন-সম্পদ নিয়ে আসলে আমার মনে হয় এত স্বস্তিবোধ করার বা উত্তেজিত হওয়ার কিছু নেই।’ সবকিছু হারিয়ে যাওয়ার ভয় বা অনিশ্চয়তাকে জীবনের ধ্রুব সত্য মনে করেন তিনি। তার মতে, ‘কবে কী হবে তা একমাত্র ওপরওয়ালাই জানেন। তাই প্রাচুর্য নিয়ে খুব বেশি স্বস্তিবোধ করার কোনো মানে হয় না।’ এই তারকা বলেন, ‘আমার অবশ্যই ভুল আছে। কারণ আমি অতি সাধারণ একজন মানুষ।’ দীর্ঘ ক্যারিয়ারে বিতর্কহীন থাকা এবং আভিজাত্যের মোহে পা না দেওয়া ঈশিতা আজও ভক্তদের কাছে অনুপ্রেরণার নাম। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
