|
গবেষণা, উদ্ভাবন ও শিল্প–একাডেমিয়া সহযোগিতায় ড্যাফোডিল ও ইনোভিশনের মধ্যে সমঝোতা
নতুন সময় প্রতিবেদক
|
![]() গবেষণা, উদ্ভাবন ও শিল্প–একাডেমিয়া সহযোগিতায় ড্যাফোডিল ও ইনোভিশনের মধ্যে সমঝোতা সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় প্রতিষ্ঠান যৌথ গবেষণা কার্যক্রম, নীতি–ভিত্তিক স্টাডি, সক্ষমতা উন্নয়নমূলক প্রকল্প, সেমিনার ও কর্মশালা আয়োজন, এবং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও বাস্তবমুখী প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণে একসঙ্গে কাজ করছে। এই অংশীদারিত্ব উওট–এর একাডেমিক ও গবেষণাগত দক্ষতা এবং ইনোভিশনের বাস্তবভিত্তিক শিল্প অভিজ্ঞতাকে একীভূত করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রভাব সৃষ্টি করছে। অনুষ্ঠানে ইনোভিশন কনসাল্টিং প্রাইভেট লিমিটেড–এর পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জনাব মো. রুবাইয়াত সারওয়ার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. আর. কবির। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ইনোভিশনের ম্যানেজিং ডিরেক্টর মো. রুবাইয়াত সারওয়ার বলেন, বিশ্বব্যাপী উন্নয়ন, নীতি বিশ্লেষণ ও সক্ষমতা বৃদ্ধিতে একাডেমিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে এই সহযোগিতা বাস্তবভিত্তিক গবেষণা ও টেকসই সমাধান তৈরিতে কার্যকর ভূমিকা রাখছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম. আর. কবির বলেন, শিল্প–একাডেমিয়া সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করাই আমাদের লক্ষ্য। এই গড়ট উওট– এর গবেষণা ও উদ্ভাবন কার্যক্রমকে আরও আন্তর্জাতিক ও প্রাসঙ্গিক করে তুলছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে এমন উদ্যোগ বাস্তবায়ন করছে, যা শিক্ষার্থী, গবেষক, নীতিনির্ধারক এবং শিল্পখাতের জন্য দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি করছে। উওট ও ইনোভিশনের এই অংশীদারিত্ব বাংলাদেশে জ্ঞানভিত্তিক উন্নয়ন এবং মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
