ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ভূরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Monday, 15 December, 2025, 6:39 PM

ভূরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ভূরুঙ্গামারী সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সরকারি কলেজে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার সারওয়ার হোসেন।

ভূরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক এম এ জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার  স্বপন, সহকারী অধ্যাপক ও অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক আসাদুজ্জামান বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন, ভূরুঙ্গামারী সরকারি কলেজ শিক্ষক পরিষদের  সিনিয়র সহ-সভাপতি গোলাম ফারুক সরকার, সহ-সভাপতি আহসান হাবীব (ঝিনুক), সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, কার্যকরী সদস্য মোজাহার আলী।

ক্রিকেট, ফুটবল ও অ্যাথলেটিক্স সহ ১০টি ইভেন্টে  ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও আন্ত: জেলা ফুটবল টুর্নামেন্ট ভূরুঙ্গামারী সরকারি কলেজ জেলা চ্যাম্পিয়ন হওয়ায় ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় এবং ২০২৫-২০২৬ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভূরুঙ্গামারী সরকারি কলেজের  কৃতি শিক্ষার্থী সুলতান মাহমুদ, এমি খাতুন ও অর্পিতা কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত থেকে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status