ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ডোর টু ডোর থেকে ডিজিটাল ফ্রন্ট, দীঘিনালায় বিএনপির মিডিয়া সেল গঠন
মোঃ লোকমান হোসেন, দীঘিনালা
প্রকাশ: Monday, 15 December, 2025, 6:36 PM

ডোর টু ডোর থেকে ডিজিটাল ফ্রন্ট, দীঘিনালায় বিএনপির মিডিয়া সেল গঠন

ডোর টু ডোর থেকে ডিজিটাল ফ্রন্ট, দীঘিনালায় বিএনপির মিডিয়া সেল গঠন

দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র পুনর্জীবনের পথে। ভোটাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় যখন সাধারণ মানুষ মুখিয়ে আছে, তখন জাতীয় নির্বাচনী মাঠে সাংগঠনিক ও কৌশলগত প্রস্তুতিতে পিছিয়ে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সেই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলা বিএনপির নির্দেশনায় দীঘিনালা উপজেলায় গঠন করা হয়েছে ১০ সদস্যবিশিষ্ট দীঘিনালা উপজেলা বিএনপি মিডিয়া সেল।

সোমবার (১৫ ডিসেম্বর) দীঘিনালা উপজেলা বিএনপির উদ্যোগে এ মিডিয়া সেলের অনুমোদন দেওয়া হয়। এই সেলের মূল লক্ষ্য হলো—খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনীত সংসদ প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূইয়ার পক্ষে অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে দলীয় কার্যক্রম, বার্তা ও প্রচারণা জোরদার করা।

মিডিয়া সেল শুধু উপজেলা পর্যায়েই সীমাবদ্ধ থাকছে না। সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে দীঘিনালা উপজেলার পাঁচটি ইউনিয়নে পৃথক সমন্বয় টিম অনুমোদন দেওয়া হয়েছে। ইউনিয়নগুলো হলো—বোয়ালখালী, কবাখালী, বাবুছড়া, মেরুং উত্তর শাখা ও মেরুং দক্ষিণ শাখা। দীঘিনালা উপজেলা বিএনপি মিডিয়া সেল (অনুমোদিত কমিটি) আহ্বায়ক মোঃ সামছু রানা-প্রচার সম্পাদক, দীঘিনালা উপজেলা বিএনপি।

সম্মানিত সদস্যবৃন্দ মোঃ মোবারক হোসেন মহিন — সহ-দপ্তর সম্পাদক, দীঘিনালা উপজেলা বিএনপি। মোঃ রবিউল ইসলাম — যুগ্ম সম্পাদক, মেরুং উত্তর ইউনিয়ন বিএনপি। কাজী শাহিন উদ্দিন — সদস্য সচিব, দীঘিনালা উপজেলা ছাত্রদল। রিজভী হারুন — যুগ্ম আহ্বায়ক, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক দল। এস এম হাসান — ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, দীঘিনালা উপজেলা যুবদল। মোঃ ইসমাইল হোসেন অনি — সদস্য, দীঘিনালা উপজেলা যুবদল।মোঃ সোহেল রানা — সদস্য, দীঘিনালা উপজেলা ছাত্রদল।মোঃ রহিম মিয়া — সাধারণ সম্পাদক, কবাখালী ইউনিয়ন কৃষকদল। মনসুর আলম — সহ-সভাপতি, বোয়ালখালী ইউনিয়ন ছাত্রদল।

দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফি বলেন—খাগড়াছড়ি জেলায় অসম্প্রদায়িক নেতা সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া। তিনি খাগড়াছড়ি জেলার উন্নয়নের রূপকার তাই তাকে জয়যুক্ত করতে আমরা জনগণের দোয়ারে দোয়ারে যাচ্ছি এবং দেশনায়ক তারেক রহমানের দেশ গড়ার ৩১দফা বাস্তবায়ন সম্পর্কে জনগন কে হাতে কলমে বুঝানোর জন্য আজকে মিডিয়া সেল এর অনুমোদন দেওয়া হলো।

আজকের রাজনীতি শুধু মাঠে সীমাবদ্ধ নয়, অনলাইনও বড় যুদ্ধক্ষেত্র। মিডিয়া সেল গঠনের মাধ্যমে আমরা জনগণের কাছে সত্য, তথ্যভিত্তিক রাজনীতি তুলে ধরতে চাই। এই সেল বিএনপির বার্তা ঘরে ঘরে পৌঁছে দেবে এবং ইনশাআল্লাহ ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর মিডিয়া সেল সেই শক্তিকে সংগঠিত করবে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীঘিনালায় বিএনপির মিডিয়া সেল গঠন নির্বাচনী প্রস্তুতিকে নতুন গতি দেবে। বিশেষ করে তরুণ ভোটার ও অনলাইনভিত্তিক জনমত তৈরিতে এই সেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status