|
যতই ভালোবাসা থাকুক, যে ৫ কারণে ভেঙে যেতে পারে সম্পর্ক
নতুন সময় ডেস্ক
|
![]() যতই ভালোবাসা থাকুক, যে ৫ কারণে ভেঙে যেতে পারে সম্পর্ক বিশেষজ্ঞরা সম্পর্কের ফাটল ধরানোর মতো এমন পাঁচটি প্রধান কারণ চিহ্নিত করেছেন। প্রথমত এবং প্রধানত, সঙ্গীকে সময় না দেওয়া। মানুষ এখন নিজেদের ক্যারিয়ার এবং জীবন নিয়ে এত ব্যস্ত যে সঙ্গীর জন্যেও পর্যাপ্ত সময় থাকে না। এই থেকেই শুরু হয় ভুল বোঝাবুঝি, অশান্তি এবং বাড়তে থাকে মানসিক দূরত্ব। সঙ্গীকে সময় না দিলে বা তার কথা মনোযোগ দিয়ে না শুনলে সেই সম্পর্ক টেকা কঠিন। দ্বিতীয়ত, যোগাযোগের ব্যবধান সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত ব্যস্ততার কারণে বা রাগের বশে সঙ্গীর সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে দূরত্ব ক্রমশ বাড়তেই থাকে। লং ডিসটেন্স সম্পর্কের ক্ষেত্রেও যোগাযোগের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি। তৃতীয়ত, সঙ্গীকে আমূল বদলে ফেলার ইচ্ছা সম্পর্কের জন্য ক্ষতিকর। অনেকেই সঙ্গীর নিজস্বতাকে উপেক্ষা করে তাকে নিজের পছন্দ অনুযায়ী পরিবর্তন করতে চান। কিন্তু নিজস্বতাকে বিসর্জন দিয়ে মানুষ বেশি দিন বাঁচতে পারে না। সঙ্গীকে তার মতো করে মেনে নেওয়ার চেষ্টাই বন্ধনকে দৃঢ় করে। চতুর্থত, ঝগড়ার সময় পুরনো ঝগড়া টেনে আনা অত্যন্ত খারাপ একটি অভ্যাস। ঝগড়ার মুহূর্তে পুরনো কথা বা অতীতের ভুলগুলো টেনে এনে খোঁটা দিলে বা কথা শোনালে সঙ্গীর প্রতি সম্মান ও ভালোবাসা কমে যায়, যা দ্রুত সম্পর্ক ভাঙার কারণ হতে পারে। পঞ্চমত, বিশ্বাসের অভাব যেকোনো সম্পর্কের মূল ভিত্তিকেই দুর্বল করে দেয়। বিশ্বাস এবং আস্থাই যদি না থাকে, তবে সেই সম্পর্ক টিকে থাকা কঠিন হয়ে পড়ে। বিশ্বাসের অভাব সম্পর্ককে দ্রুত নষ্ট করে দিতে পারে, যেখানে ছোট ছোট ভুল বোঝাবুঝিও দ্রুত দূরত্ব বাড়িয়ে সম্পর্ককে শেষের দিকে ঠেলে দেয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
