|
মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী: মো:আউয়াল মৃধা
তুষার হাওলাদার, কলাপাড়া
|
![]() মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী: মো:আউয়াল মৃধা আজ মালায়শিয়া থেকে ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতণ করেন। পরে ঢাকা থেতে সরাসরি হেলিকপ্টারে করে অবতরণ করেন তিনি-নিজ বাড়ির আঙিনায়, মা’কে দেওয়া প্রতিশ্রুতি পূরণের প্রত্যয়ে। হেলিকপ্টার অবতরণের মুহূর্তে চারপাশে তৈরি হয় চাঞ্চল্য, গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে আনন্দের ঢেউ। স্থানীয় ইউপি সদস্য অশিম মেলকারসহ গ্রামের শত শত মানুষ ফুলের তোড়া আর আত্মীয়তার উষ্ণতায় বরণ করে নেন এই সফল প্রবাসীকে। আবেগভরা কণ্ঠে আউয়াল মৃধা জানান-মায়ের ইচ্ছে ছিলো ছেলে একদিন বড় হয়ে কিছু করবে, সবাইকে সম্মান এনে দেবে। সেই মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই সফল হয়ে আজ হেলিকপ্টারে বাড়ি ফেরা। আউয়াল মৃধা জানান, তার ব্যস্ততা সত্ত্বেও তাড়াহুড়ো করে আসতে হয়েছে, কারণ আগামী ১৫ ডিসেম্বর নিজের বাড়িতে অনুষ্ঠিত হবে আমীর হামজা কুষ্টিয়া হুজুরের মাহফিল। ![]() মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী: মো:আউয়াল মৃধা |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
